India vs England Test Series: ইংল্যান্ডের মাটিতে সব চেয়ে বেশি উইকেট নিয়েছেন এই ভারতীয় তারকা বোলার!

India vs England Test Series: আগামী ৩০শে মে থেকে ইংল্যান্ডের মাটিতে শুরু হতে চলেছে India A টিমের সঙ্গে England Lions এর ৩টি ফার্স্ট ক্লাস টেস্ট ম্যাচ। ইতিমধ্যেই India A টিমের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে BCCI, যদিও এই তিনটি ম্যাচ সম্পন্ন হওয়ার পর আরো ৫টি টেস্ট ম্যাচের সিরিজ রয়েছে ইংল্যান্ডের সাথে। অবশ্য সেই ম্যাচগুলি সিনিয়র দলের সঙ্গে অথবা অফিসিয়াল ম্যাচ বলা যেতে পারে।

কিন্তু পরবর্তী সেই ৫টি ম্যাচের সিরিজের জন্য এখনো পর্যন্ত কোনো টেস্ট স্কোয়াড প্রকাশ করে নি BCCI। মনে করা হচ্ছে আগামী কিছুদিনের মধ্যেই দল নির্বাচনের প্রক্রিয়াটি শুরু হবে। অন্যদিকে এবারে ভারত রোহিত শর্মার অধিনায়কত্ব ছাড়াই টেস্ট ম্যাচ খেলতে মাঠে নামবে, ইতিমধ্যেই রোহিত শর্মা এবং বিরাট কোহলি তাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলের মাধ্যমে নিজেদের টেস্ট ক্রিকেট থেকে অবসর হওয়ার কথা জানিয়েছেন।

এমন অবস্থায় কাকে ভারতের পরবর্তী টেস্ট ক্যাপ্টেন করা হবে, তা নিয়ে চলছে জল্পনা। এছাড়াও এর আগে চেতনেশ্বর পূজারা, ওচিঙ্কর রাহানে, রবিচন্দ্রন অশ্বিনের মত অভিজ্ঞ প্লেয়ারদের একে একে টেস্ট ক্রিকেট থেকে সন্ন্যাস নিতে দেখা গেছে। সুতরাং ভারতীয় টেস্ট ক্রিকেট এখন যুব প্লেয়ারদের উপর নির্ভর করে থাকবে, তা আর বলার বাকি থাকে না। তাছাড়া বেশ কিছু প্লেয়ার যেমন – যশপ্রীত বুমরাহ্, ঋষভ পান্থ, লোকেশ রাহুল, মহম্মদ শামীদের কিছুটা অভিজ্ঞতা থাকলেও, তারা কখনোই রোহিত, বিরাট, রাহানের মতো অভিজ্ঞ নয়।

তবে শুধুমাত্র কোনো দলের ব্যাটিং ভালো হলেই চলে না, তার পাশাপাশি একটা ভালো বোলিং লাইনআপ ও থাকার দরকার। তাছাড়া আগাগোড়াই ভারতের হয়ে বেশ কয়েকটি বোলার ভালো প্রদর্শন করে এসেছে। যারা সেভাবে আলোচনার মধ্যে আসেনি। কিন্তু আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমরা জানবো ভারতের হয়ে ইংল্যান্ডের মাটিতে বর্তমান কোন বোলাররা ভালো প্রদর্শন করেছে এবং মোট কতগুলি করে উইকেট নিয়েছেন। নিম্নে তার একটি তালিকার দেওয়া হলো –

India vs England Test Series : ভারতের হয়ে সর্বোচ্চ উইকেট নেওয়া প্লেয়ারদের তালিকা

নংপ্লেয়ারের নামমোট ম্যাচমোট উইকেট সংখ্যা
রবি চন্দন অশ্বিন২৪১১৪
রবীন্দ্র জাদেজা২০৭০
ইশান্ত শর্মা২৩৬৭
যশপ্রীত বুমরাহ্১৪৬০
অক্ষর প্যাটেল৩২
মহম্মদ সিরাজ১১২৭
কুলদীপ যাদব২১
উমেশ যাদব২১
অমিত মিশ্রা১৪

সম্প্রতি ভারতের হয়ে এইকজন প্লেয়ারই ইংল্যান্ডের মাটিতে টেস্ট ম্যাচ খেলেছে, এর আগেও বহু ভারতীয় বোলাররা ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে খেলেছেন, এই তালিকায় শুধুমাত্র সম্প্রতি কিছু বোলারদের মোট ম্যাচ এবং মোট উইকেটের সংখ্যা দেখানো হয়েছে। যেখানে রবি চন্দন অশ্বিনইশান্ত শর্মা ইতিমধ্যেই টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিয়েছে, সুতরাং অভিজ্ঞ প্লেয়ারের সংখ্যা খুবই কম।

টেস্ট ফরম্যাটে ব্যাটসম্যানদের ভূমিকা থাকলেও, সব চেয়ে বেশি ভূমিকা থাকে বোলারদের। কোনো নির্দিষ্ট ওভারের সীমাবদ্ধতা না থাকায়, ব্যাটারা অনেকটা সময় পায় নিজেদেরকে সেট করার। এমন মুহূর্তে তাকে আউট করার জন্য বোলাররা নানান কৌশল ব্যবহার করতে হয়। বরাবরই দেখা যায় বোলাররাই টেস্ট ম্যাচ জিততে বেশি সাহায্য করে।

আগামী ২০শে জুন থেকে শুরু হয়ে যাবে ভারত বনাম ইংল্যান্ডের ৫টি টেস্ট ম্যাচের সিরিজ। সেখানে ভারতের হয়ে কোন বোলাররা ভালো প্রদর্শন করে, সব চেয়ে বেশি উইকেট নিতে সক্ষম হবে, তা দেখা কিছু সময়ের অপেক্ষা। তবে আপনার কি মনে হয়? এই টেস্ট ম্যাচে ভারতের হয়ে কোন বোলার সব চেয়ে ভালো প্রদর্শন করতে চলেছে? কমেন্ট করে আমাদের অবশ্যই জানান।

এছাড়াও ক্রিকেট সম্পর্কিত সমস্ত তথ্য, খবরের জন্য আমাদের আজকেরআলোচনা ওয়েবসাইটটি ফলো করুন। আজকের লেখাটি ভালো লাগলে অবশ্যই সকলের সাথে শেয়ার করে দেবেন।

Leave a Comment