আর মাত্র কিছু ঘন্টার অপেক্ষা। তারপরেই আমরা পেতে চলেছি আইপিএল ইতিহাসে নতুন এক চ্যাম্পিয়ন। আইপিএলে এযাবৎকাল যতগুলি দল খেলেছে, তার মধ্যে ১৮টি সিজন খেলেছে খুব কম দল। এদের মধ্যেই PBKS এবং RCB অন্যতম। অবাক করার মতো কথা হলেও এই দুই দল একটিবারের জন্যেও আইপিএল ট্রফি নিজেদের নামে করতে পারেনি। কিন্তু আর তেমনটি হবে না। আর মাত্র কয়েকটি ঘন্টার অপেক্ষা। তারপরেই আমরা পাবো নতুন চ্যাম্পিয়ন দল। হতে পারে এই দল RCB কিংবা হতে পারে PBKS।
পাঞ্জাব কিংস এর আইপিএল ফাইনাল অবধি পৌঁছানোর পেছনে যে কজন খেলোয়াড়ের বিশেষ ভূমিকা রয়েছে তাদের মধ্যে অধিনায়ক শ্রেয়াস আয়ার অন্যতম। যদিও, যুজি চাহাল, প্রভসিমরন সিং, শশাঙ্ক সিং, প্রিয়াংশ আর্য ভালোই খেলেছে এবং দলের জয়ে গুরুত্বপূর্ণ যোগদান রেখেছে। গত ম্যাচে অর্থাৎ মুম্বাই ইন্ডিয়ান্স বনাম পাঞ্জাব কিংস এর ম্যাচে শশাঙ্ক সিং এবং শ্রেয়াস আয়ার এর রান আউট এর পর ম্যাচ একটু এদিক ওদিক হওয়ার সম্ভাবনা দেখা দিলেও, অবশেষে ক্যাপ্টেন আয়ার এই ম্যাচ নিজের দল পাঞ্জাব কিংস কে জিতিয়ে মাঠ ছাড়েন। ক্যাপ্টেন আয়ার KKR এর বিপক্ষে জেতার পর যতটা ইমোশন দেখিয়েছিলো, এদিনের ম্যাচ জেতার পর কোনো অঙ্গভঙ্গি করতে দেখা যায়নি। যেন মনে হচ্ছিলো এটা তার কাছে এমন কিছু কঠিন ব্যাপার নয়। কিন্তু একটা সময় শশাঙ্ক সিং এর ওপর শ্রেয়াস আয়ার কে একটু রেগে যেতে দেখা যায়।
আজ ৩রা জুন। আজ আইপিএল ২০২৫ ফাইনাল ম্যাচ। এই ম্যাচে খুব বেশি পরিবর্তন দুই দলেই আমরা দেখবো বলে মনে হয় না। তবে পাঞ্জাব কিংস দলে শ্রেয়াস আয়ার নিজের প্রধান অস্ত্র যুজি চাহাল কে খেলাতে দেখা যাবে। অন্যদিকে আশা করা যাচ্ছে টিম ডেভিড ফিট এবং লিয়াম লিভিংস্টোন এর জায়গায় RCB তাকে দলে রাখবেন। এবং টিম ডেভিড ফিট থাকলে RCB কে হারানো সত্যি মুশকিল। কারণ PBKS এর যেখানে ৮-৯ অবধি ব্যাটিং, সেখানে RCB এর ও ৭ নম্বর অবধি ভালো প্রপার ব্যাটসম্যান রয়েছে এবং বেশ কয়েকটি নামী দামি বোলার রয়েছে, যা RCB কে কিছুটা এগিয়ে রাখে এই ম্যাচে।
বিরাট কোহলি কে আউট করার জন্য অর্শদীপ সিং এর সুইং কিংবা যুজি চাহাল এর স্পিন খুবই গুরুত্বপূর্ণ। আবার এমনও দেখা যেতে পারে স্টয়নিস এসে এক ওভার করে ম্যাচ ঘুরিয়ে দিলো। ঠিক যেমন আগের ম্যাচে রোহিত শর্মা কে আউট করে শ্রেয়াস আয়ার।
এক ঝলকে দেখে নেওয়া যাক কি হতে পারে দুই দলের প্লেয়িং ১১:
দুই দলের ইমপ্যাক্ট সাবসটিটিউটস:
পাঞ্জাব কিংস (Impact Subs): বিজয়কুমার বৈশ্যক, প্রবীণ দুবে, সূর্যাংশ শেঠজি, মুশির খান, জেভিয়ার বার্টলেট।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Impact Subs): ময়াঙ্ক আগরওয়াল, রাসিখ সালাম, মনোজ ভান্ডাগে, টিম সাইফার্ট, স্বপনিল সিং।
দলসমূহ:
পাঞ্জাব কিংস (প্লেয়িং ইলেভেন): প্রিয়াংশ আর্য, প্রভসিমরন সিং, জশ ইনগ্লিস (উইকেটকিপার), শ্রেয়াস আয়ার (ক্যাপ্টেন), নেহাল ওয়াধেরা, শশাঙ্ক সিং, মার্কাস স্টয়নিস, আজমাতুল্লাহ ওমরজাই, হরপ্রীত ব্রার, অর্শদীপ সিং, কাইল জেমিসন।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (প্লেয়িং ইলেভেন): বিরাট কোহলি, ফিলিপ সল্ট, রজত পতিদার (ক্যাপ্টেন), জিতেশ শর্মা (উইকেটকিপার), টিম ডেভিড, রোমারিও শেফার্ড, ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, ইয়াশ দয়াল, জশ হ্যাজলউড, সুয়াশ শর্মা।
নমস্কার, প্রিয় পাঠকগণ। আমার নাম শুভম বিশ্বাস। আমি গত ৫-৬ বছর ধরে ব্লগিং করছি। এই ব্লগটা শুরু করেছি বাংলায় ক্রিকেট খবর এবং আইপিএল নিয়ে লেখার জন্য। ক্রিকেট আমার ছোটবেলা থেকেই একটা ভালোলাগার জায়গা তাই সেই ভালো লাগাকে কাজে লাগিয়ে এই নতুন উদ্যোগ।