ENG vs IND Test Series 2025: কে সামলাবে ভারতের মিডল অর্ডার? পরিসংখ্যান-সহ বিশ্লেষণ

ENG vs IND Test Series 2025: ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ইংল্যান্ড বনাম ভারতের ৫ টেস্টের মহারণের কাউন্টডাউন। আর মাত্র একসপ্তাহ পর অর্থাৎ আগামী ২০ শে জুন থেকে ইংল্যান্ডের মাটিতে রয়েছে ভারতের টেস্ট ম্যাচের সিরিজ। কাজেই ইতিমধ্যেই ভারতীয় টেস্ট দল ইংল্যান্ডের মাটিতে পা রেখেছে এবং তাদের প্রস্তুতিও শুরু করে দিয়েছে।

যদিও এবছরের ইংল্যান্ড সফরের টেস্ট দলে রোহিত শর্মা, বিরাট কোহলি, রবিচন্দ্রন আশ্বিনের নাম নেই। কেনোনা কিছুদিন আগেই তারা প্রত্যেককে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। কাজেই বিসিসিআই এক নতুন টেস্ট দল এবং নতুন টেস্ট ক্যাপ্টেন নির্বাচন করেছেন ইংল্যান্ড সফরের জন্য। সেই টেস্ট দল নিয়েও শুরু হয়েছে নানান রকম সমালোচনা, কারণ সেই টেস্ট দলে দেখা মেলেনি শ্রেয়াস আইয়ার, সরফরাজ খানের মত কিছু নাম।

এবছর ভারত বেশিরভাগ তরুণ প্লেয়ারদের নিয়েই পাড়ি দিয়েছে ইংল্যান্ডের উদ্দেশ্যে। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় টেস্ট স্কোয়াডে কাদের জায়গা হয়েছে, তার সম্পর্কে আমরা আগেই আলোচনা করেছি। তাছাড়া ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে ব্যাটিং লাইনআপের সমন্ধে এবং ওপেনিং জুটি হিসেবে কাদের দেখা যেতে পারে, সে সম্পর্কেও আলোচনা করেছি।

একটি টেস্ট দলের জয়-পরাজয় অনেকাংশেই নির্ভর করে মিডল অর্ডারের উপর। ম্যাচের শুরুতেই পর পর ২টি উইকেটের পতন হলেই, দায়িত্বভার সামলায় সেই দলের মিডল অর্ডার। তাছাড়া মিডল অর্ডারের ব্যাটসম্যান পুরো ম্যাচটির দিশা বদলে দেওয়ার ক্ষমতা রাখে। কাজেই সামনে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের মিডল অর্ডার কতটা শক্তিশালী হতে চলেছে এবং কাদের খেলতে দেখা যেতে পারে মিডল অর্ডারে, সেই সম্পর্কে আজকের এই আর্টিকেলের মাধ্যমে আলোচনা করবো।

ইংল্যান্ড বনাম ভারতের টেস্ট ম্যাচে ভারতের সম্ভাব্য মিডল অর্ডার

টেস্ট ম্যাচে যেহেতু ওভার গণনার ঝামেলা নেই, তাই প্রতিটি খেলোয়াড়ের হাতে থাকে ধৈর্য দেখানোর এবং নিজেকে প্রমাণ করার সুবর্ণ সুযোগ। তাছাড়া অনেকক্ষেত্রেই দেখা যায় প্রতেকটি টিমের ৮/৯ নম্বর পর্যন্ত ব্যাটিং করার মতো প্লেয়ার উপস্থিত থাকে। সে জন্যই টেস্ট ক্রিকেটে বহুবার নবম ও দশম ব্যাটসম্যানের মধ্যে ১০০ রানের পার্টনারশিপ হতে দেখা যায়।

সুতরাং ইংল্যান্ড বনাম ভারতের ৫টি টেস্ট ম্যাচের সিরিজে, ভারতকে সেটাই করতে দেখা যেতে পারে অর্থাৎ ৮/৯ নম্বর পর্যন্ত ব্যাটিং করার মতো প্লেয়ারদের একাদশের মধ্যে রাখতে। সাধারণত মিডল অর্ডার হিসেবে ৪ নম্বর থেকে ৭ নম্বরের প্লেয়ারদের বোঝায়। কিন্তু যেহেতু এটি টেস্ট ক্রিকেট, সেহেতু একেবারে শেষ প্লেয়ারটিও বেশ ভালো রান করার ক্ষমতা রাখে।

আরো পড়ুন : শেষ ইংল্যান্ড সফরে ভারতের পারফরম্যান্স, স্কোরকার্ড ও ম্যাচ ফলাফল এক নজরে!

কাজেই ইংল্যান্ড বনাম ভারতের টেস্ট ম্যাচে, ভারতের মিডল অর্ডার কেমন হতে পারে, চলুন তা একনজরে দেখে নেওয়া যাক –

নম্বরপ্লেয়ারের নাম
৪.শুভমান গিল (C)
৫.কে. এল. রাহুল কিংবা করুন নাইয়ার
৬.ঋষভ পান্থ (WK)
৭.নীতিশ কুমার রেড্ডি কিংবা রবীন্দ্র জাদেজা

এবার চলুন দেখে নেওয়া যাক মিডল অর্ডারের সম্ভাব্য ব্যাটসম্যানদের টেস্ট ম্যাচের পরিসংখ্যান

মিডল অর্ডারের ব্যাটসম্যানরা এর আগের আন্তর্জাতিক টেস্ট ম্যাচগুলিতে কেমন প্রদর্শন করেছেন এবং তাদের মোট ম্যাচ, মোট রান, রানের গড় অর্থাৎ সমস্ত পরিসংখ্যান এক নজরে দেখে নেওয়া যাক।

শুভমান গিলের টেস্ট ম্যাচের পরিসংখ্যান

মোট ম্যাচমোট রানসর্বোচ্চ স্কোররানের গড়
৩২১৮৯৩১২৮৩৫.০৫

কে. এল. রাহুলের টেস্ট ম্যাচের পরিসংখ্যান

মোট ম্যাচমোট রানসর্বোচ্চ স্কোররানের গড়
৫৮৩২৫৭১৯৯৩৩.৫৭

করুন নাইয়েরের টেস্ট ম্যাচের পরিসংখ্যান

মোট ম্যাচমোট রানসর্বোচ্চ স্কোররানের গড়
৩৭৪৩০৩*৬২.৩৩

ঋষভ ঋষভ পন্থের টেস্ট ম্যাচের পরিসংখ্যান

মোট ম্যাচমোট রানসর্বোচ্চ স্কোররানের গড়
৪৩২৯৪৮১৫৯*৪২.১১

নীতিশ কুমার রেড্ডির টেস্ট ম্যাচের পরিসংখ্যান

মোট ম্যাচমোট রানসর্বোচ্চ স্কোররানের গড়
২৯৮১১৪৩৭.২৫

রবীন্দ্র জাদেজার টেস্ট ম্যাচের পরিসংখ্যান

মোট ম্যাচমোট রানসর্বোচ্চ স্কোররানের গড়
৮০৩৩৭০১৭৫*৩৪.৭৪

ভারত বনাম ইংল্যান্ডের টেস্ট সিরিজে, ভারতের সম্ভাব্য মিডল অর্ডারের প্লেয়ার। যদিও কে. এল. রাহুলকে ৫ নম্বরের আগেই মাঠে নামতে দেখা যেতে পারে এবং ঋষভ পান্থকে ৫ নম্বরে খেলতে নামতে দেখা যেতে পারে। কাজেই একমত ২০ শে জুনই স্পষ্ট ভাবে বোঝা যাবে কোন প্লেয়ারেরা কোন পজিশনে খেলবেন এবং ভারতের মিডল অর্ডারের দায়িত্বভার কাদের উপর পড়বে।

আরো পড়ুন : ইংল্যান্ডের বিপক্ষে সব চেয়ে বেশি রান করেছেন যেসকল ভারতীয় ব্যাটসম্যান।

এর আগের ইংল্যান্ড সফরে অর্থাৎ ২০২১-২২ ইংল্যান্ড সফরে কে. এল. রাহুলকে ওপেনিং করতে দেখা গিয়েছিল, পাশাপাশি তিনি ভারতের হয়ে ওপেনিং করে ভালোও খেলেছেন এবং একটি সেঞ্চুরি করেছেন। পাশাপাশি ঋষভ পান্থকে ৬ নম্বরে এবং রবীন্দ্র জাদেজাকে ৭ নম্বরে খেলতে দেখা গিয়েছিল। গতবারের ইংল্যান্ড সফরে তাদের দুজনের নামেও রয়েছে একটি করে সেঞ্চুরি।

কাজেই ইংল্যান্ডের বিরুদ্ধে কাকে কত নম্বরে খেলানো হয়, তা ক্রমশ প্রকাশ্য। তাছাড়া এবারের ইংল্যান্ড সফরে অভিজ্ঞতার ঘাটতি থাকলেও ভারত যে একটি শক্তিশালী দল নিয়েই মাঠে নামতে চলেছে, তা নিয়ে কোনো সন্দেহই নেই। পাশাপাশি শুভমান গিলের টেস্ট দলের অধিনায়ক হিসেবে এটি প্রথম সিরিজ, কাজেই তিনি কেমন নেতৃত্ব করেন এবং ব্যাটিং প্রদর্শন করে, সে দিকে নজর থাকবে সকলেরই।

এবারের ইংল্যান্ড সফরে ভারতের সম্ভাব্য একাদশ কি হতে চলেছে তা নিয়ে আপনাদের কি মতামত? তাছাড়া কতটা শক্তিশালী হবে ভারতীয় দল? কমেন্ট করে আমাদের অবশ্যই আপনার মতামত জানান। তাছাড়া ক্রিকেট সম্পর্কিত সমস্ত খবর, বিচার-বিশ্লেষণ, তথ্যের জন্য আমাদের আজকেরআলোচনা ওয়েবসাইটটিতে এবং আমাদের ইউটিউব চ্যানেল আজকের ক্রিকেটে নজর রাখুন।

Leave a Comment